মধ্যবিত্ত ঘরের ছেলে আমি
- মেসুত ফেরদৌস শুভ

এটা নেই ওটা নেই
জন্মের পর থেকেই কতো
অভাবের কথা শুনেছি আমি
শুধু আমি মধ্যবিত্ত ঘরের ছেলে বলেই জানি।
.
এক প্যান্ট শার্ট জুতোয় কেটে গেছে অনেক বছর
অসাধ্য চাওয়ায় কেঁদেছি আমি
ধরেছি বাবা মায়ের কাছে বাহানা,
কাছে টেনে বুকে জড়িয়ে নিয়ে
আজকে নয় মানিক আমার, কাল কিনে দিবো
মা অশ্রু লুকিয়ে দিতো মিথ্যা সান্ত্বনা।
.
সহস্র কাল হয়েছে গত
কেটে গেছে না পাওয়ার ২৫ টি বছর,
চাওয়া পাওয়ার হিসেব কষলেই
দেখি ভাগশেষ শূন্য
ভাগফলে আছে শুধু বাবা মায়ের আদর।
.
উচ্চডিগ্রী সার্টিফিকেটের আজ মালিক আমি
নেইতো চাকরি বাস্তবতায় মিলিয়ে দেখি
রেফারেন্স প্রয়োজন অনেক দামি,
কীভাবে বুঝাবো বলো এই শহরকে
নেইতো দামী কোন রেফারেন্স অথবা টাকার জোর
কারণ!!!!
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি।
.
চাকরির খোঁজে বৃষ্টিতে ভিজি পুড়ি চৈত্রের রোদে
হাতে নেই ইনটেক পানির বোতল
পকেট ভীষন ফাকা ঘামের গন্ধে অসহ্য লাগে
নেইতো আতর বডি স্প্রে কোন ব্রান্ড দামী,
বলো এগুলো কোথায় পাই
পথ চলছি একাই
কারণ!!!!!
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি।
.
বাবার চশমাটা হয়ে গেছে ঘোলাটে
চটিজোড়া ক্ষয় হয়ে মিশে গেছে রাস্তায়,
বোনের কোচিং ফি হয়ে গেছে বকেয়া
ছিড়ে গেছে শাড়ি- থ্রি পিস
পুরনো হাড়িপাতিল দিয়ে যেগুলো কিনেছিলো মা সস্তায়।
এই যন্ত্রণা কতটা কষ্টের
জানে শুধু আমার অন্তরযামী,
সাধ্যের ভিতরেও সুখ খুঁজে পাইনা
কারণ!!!!!!
মধ্যবিত্ত ঘরের ছেলে আমি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।