হবে কি অনন্যমনা
- মেসুত ফেরদৌস শুভ

প্রিয় রাহনুমা!!!!
আমি যদি বলি কোন কিছু না ভেবে
ধরো আমার হাত,
মানবে কি তুমি? দিবে কি কথা?
আফসোস করবেনা কখনো
ছাড়বেনা আমায় যদিও আসে কালো রাত।

প্রিয় রাহনুমা!!!!
যদি না পারি রাখতে তোমায়
উচু কোন দালানকোঠায়
সাধ্যর ভিতরে যদি সুখ খুঁজে না পাও
দিন ফুরিয়ে বেলা শেষে,
রাখবে কি বুকে মাথা? বলবে কি হেসে কথা?
ধরবে কি জরিয়ে আমায় আজীবন থেকে পাশে।।

প্রিয় রাহনুমা!!!!
যদি না পারি কিনে দিতে নামী ব্র্যান্ডের দামী পোষাক, কিংবা খাওয়াতে কোন দামী খাবার,
থাকবো কি আমি তোমার বুক পাজরে?
রাখবে কি খুব আদরে?
নাকি তুমি ইচ্ছেগুলো হত্যা করবে আমাকে কাছে পাবার।

প্রিয় রাহনুমা!!!!
পাবো কি আমি তোমার কাছে
সযত্নে গড়া ভালবাসার সম্মান,
নাকি রেগে গিয়ে বকে দিলে
বাড়াবে দুরত্ব করে তুমি অভিমান।
(অনন্যমনা অর্থঃ যে অন্য দিকে মন দেয়না)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।