পশ্চিমার নোংরা সংস্কৃতি
- মেসুত ফেরদৌস শুভ

আধুনিকতা আর সংস্কৃতির নামে
পশ্চিমারা রাস্তায় নামিয়েছে নারীদের,
নোংরা বিজ্ঞাপনের মডেল বানায়
বিকিনি পড়িয়ে মেয়েদের।
.
যাদের কারনে দেখেছি এই সুন্দর প্রকৃতি
আলোকিত হয়েছে এভূবন যাদের জন্য,
খোলামেলা পোষাক অশ্লিল বাচনভংগীতে
তারাই হয়ে গেছে আজ বাজারের সস্তা পন্য।।
.
দামী পন্যে যখন পড়ে রাস্তার ধুলো
কম দামীও মনে হয় হীরা-মুক্তা- সোনা,
পোষাক খোলার প্রতিযোগিতায় আজ বিশ্ব জাগ্রত
শয়তান দেখে মহাখুশি-
নিঃশ্বাস নেওয়া মানুষগুলো যেন দেখেও দেখেনা।
.
পোষাক খোলার উৎসাহ যে মা দিচ্ছে মেয়েকে
পশ্চিমাদের সংস্কৃতি চেয়ে,
মা জানে কি আধুনিক পশ্চিমাতে
প্রতি ১০০ জনে ধর্ষিত হয় ৬৬ জন মেয়ে।
.
যাত্রাপালা হোটেল ক্লাব সিনেমায়
অশ্লীলতায় রাত বিরাতে আনাগোনা,
ধর্ম টেনে বলে ওরা
মনের পর্দা হলো শ্রেষ্ঠ পর্দা
বাস্তবিক অর্থে নিজ ধর্মটাকে কেউ মানেনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।