আমি গোনাহগার (গজল-২)
- মেসুত ফেরদৌস শুভ
আল্লাহ তোমার রহমতের কাঙাল
আমি গোনাহগার...
তুমি যদি রহম না করো
উপায় নাই আমার।
আল্লাহ আমি গোনাহগার। (২)
.
এ পৃথিবীর রং বেরং বাগান
যা কিছুই আছে সবি তোমার দান,
গভীর জলের প্রাণীদের রিজিক
রেখে দিয়েছো তুমি অফুরান।
আল্লাহ আমি গোনাহগার। (২)
.
সৃষ্টির স্রষ্টা তুমিইতো একজন
ইহকাল পরকালে থেকে আমার আপন
পরিপূর্ণভাবে মানতে যেন পারি
তোমার প্রদত্ত আল কোরঅান।
আল্লাহ আমি গোনাহগার। (২)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।