মুখোশের আড়ালে
- মেসুত ফেরদৌস শুভ
এদেশে খুঁজে তুমি ভাল মানুষ পাবেনা
চারদিকে ওঁৎপেতে আছে মানুষরুপী হায়েনা।
৫ বছরের শিশু হয় যেখানে লাঞ্চনা
তাকিয়ে থাকে সবাই কেউ ধারধারেনা।
সমাজের রীতিনীতি কেউ এখন মানেনা
ভালবাসার দোহায় দিয়ে চলে শুধু ছলনা।
Give and Take এ যে যার মতো ছুটছে
ক্ষমতাবানেরা টাকাপয়সা সব লুটছে।
জনগনের হক মেরে হয় কোটিপতি
অাঙুল ফুলে কলাগাছ হয় রাতারাতি।
তুমি আমি ঘুমালে এভাবেই চলবে
সবাই যদি চুপ থাকে কে কথা বলবে?
মসজিদের কোনে থাকলেই জান্নাত খুঁজে পাবেনা
সমাজে অপরাধ যদিও কমেনা।
চোখ মেলে চেয়ে দেখো নেই মা বোন নিরাপদ
মুখোশের আড়ালে লুকিয়ে আছে বদ।
নরম মাংশের গন্ধে পড়বে ওরা ঝাপিয়ে
কার মা কার বোন দেখবেনা তাকিয়ে।
বিবেকের তাড়নায় বিচার চেয়ে দাড়ালে
গুম হয়ে যাবে তুমি কোন কথা বাড়ালে।
এভাবেই চলছে ভণ্ডামির এসমাজ
দুর্নিতী ভরে গেছে নেইতো কারো লাজ।
ভাল মানুষ সেজে থাকে ভন্ডরা স্মার্ট পোষাকে
নারী দেহের স্বাদ মেটায় রাত্রের পার্টিতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।