দীপ্ত ঈমান দাও হে আল্লাহ
- মেসুত ফেরদৌস শুভ

সে ঈমান চাইনা আমি
যে ঈমান সত্য বলতে ভীতু হয়ে রয়,
সে ঈমান চাইনা আমি
যে ঈমান কাদেনা অন্যের দুঃখ দুর্দশায়।
সে ঈমান চাইনা আমি
যে ঈমান বাতিলের সামনে হয় পরাজয়,
সে ঈমান চাইনা আমি
যে ঈমান আল্লাহকে ভুলে মানুষকে পায় ভয়।
সে ঈমান চাইনা আমি
যে ঈমান কাফেরদের সামনে মাথা নত হয়,
সে ঈমান চাইনা আমি
যে ঈমান আল্লাহর কাছে অনেক প্রিয় নয়।
সে ঈমান চাইনা আমি
যে ঈমান মুহাম্মদের প্রেমের জন্য নয়,
সে ঈমান চাইনা আমি
যে ঈমান মুগ্ধ থাকে অশ্লীল বাজনায়।
সে ঈমান চাইনা আমি
যে ঈমান বুলেট বোমা দেখলে পিছু হটে যায়
সে ঈমান চাইনা আমি
যে ঈমান অনাহারী রেখেও পেটটি পুরে খায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।