তোমাকে চাই
- মেসুত ফেরদৌস শুভ

স্রষ্টার অপরুপ সৃষ্টি তুমি
যেন সৌন্দর্যের রাজধানী,
মায়ার দৃষ্টিতে তাকালে তোমায়
অস্বাভাবিকতায় জ্ঞান হারাই আমি।
ছন্দে লেখা ভালবাসার কবিতা হেরেছে
তোমার অসম্ভব মিষ্টি হাসিতে,
নেই কোন লোভ না দেখার ক্ষোভ
স্রষ্টার অন্য কোন সৃষ্টিতে।
থাকো যদি হয়ে সাথী, প্রয়োজন নেই বাতি
ঘুটঘুটে আধার রাতে,
তাহাজ্জুদের প্রার্থনায় তোমাকে চাই
হাশর যেন হয় তোমারই সাথে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।