কান পেতে শুনো
- মেসুত ফেরদৌস শুভ
কান পেতে শুনো হে ন্যায় ও সত্যবাদীরা
দিল্লি, সিরিয়া, বার্মা, ইরাক, ফিলিস্তিন, আফগান থেকে ডাকছি তোদের
আজ আমার প্রার্থনার ঘরে জ্বলছে আগুন
সম্ভ্রম নিচ্ছে লুটে আমার মা বোনদের।
মুসলিম বলেই নিরাপরাধ হয়েও
অকারণে রক্ত ঝরছে মোদের,
কিসের ভয় আর কিসের পরাজয়
আল্লাহ আছে সাথে যাদের।
.
ভেবেছে ওরা হলে কসাই, মুসলমানদের করলে জবাই
নিভে যাবে আলো সত্য পথের,
জানেনা ওরা আমরা নয়তো নমরুদ ফেরাউনের দল
শহীদের তামান্না বুকে লালন করি
উম্মত আমরা মুহাম্মাদের।
.
আমরা শান্তির ধারক বাহক
অকপটে ছুটে যাই
অশান্তির ঢামাঢোল বাঝে যেখানেই।
মনে রেখো,
দ্বীন কায়েমের আন্দোলনে
পিছিয়ে যাওয়ার ইতিহাস আমাদের নেই।
.
সত্য ও ন্যায়ের কথা বলতে আমরা ভয় নাকো পাই
থাকুকনা কেন যত বড় বাহাদুরি,
আল্লাহকে ছাড়া কাউকে রব মানিনা
দেখাকনা কেন রক্তচক্ষু কিংবা তাবেদারী।
.
বদর, ছাতুর, ওহুদ, খন্দক, খায়বার, মুতার,
হুনাইন, তাবুক সাক্ষী
আমাদের যুদ্ধ!!!!!!!!
ন্যায্য অধিকার ও মানবতা যেখানে বিপন্ন ,
শোষক, মুনাফিক, কাফিরদের বিরুদ্ধে
আমাদের জয় একমাত্র আল্লাহর জন্য।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।