এক দিনের চেতনা জাগিয়ে কি হয়
- মেসুত ফেরদৌস শুভ

.
চারদিকে ওৎপেতে আছে শিয়াল শকুনের দল
সুযোগ পেলেই মারবে ছোবল।
আসল রুপ লুকিয়ে রেখেছে মুখোশের আড়ালে
দেখবে হঠাৎ করেই বেড়িয়ে গেছে সত্যের পক্ষেই দাড়ালে।
নিজ ভাষা অবহেলিত ভীনদেশী ভাষার ছড়াছড়ি
১ দিনের জন্য চেতনা জাগিয়ে কী আর হবে???
আমায় বলে দাও ২১ শে ফেব্রুয়ারী।।।
.
ব্রিটিশ তারিয়েছি পাক হারিয়েছি
রক্ত দিয়েছি ভালবেসে যে মাতৃভাষার জন্য।
সেই ভাষা আজ বিলুপ্তির পথে
রাষ্ট্রীয় দিবসে ভীনদেশী ভাষার গান করে আমায় ধন্য।
ভাইয়ে ভাইয়ে আজ রক্ত ঝরায়
ভিন্নমতের কারনে করছে মারামারি
১ দিনের জন্য চেতনা জাগিয়ে কী আর হবে ???
আমায় বলে দাও ২১ শে ফেব্রুয়ারী।।।
.
এখন কেউ আর চায়না রফিক সালাম জব্বার হতে
নামতে ভাষার দাবী নিয়ে রাজপথে।
কারণ এ দেশে বীর ভাষা সৈনিকদের
তালিকা নিয়েও চলে বাড়াবাড়ি।
১ দিনের জন্য চেতনা জাগিয়ে কী আর হবে???
আমায় বলে দাও ২১ শে ফেব্রুয়ারী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।