আল্লাহর জন্যই ভালবাসি আপনাকে
- মেসুত ফেরদৌস শুভ
( মিজানুর রহমান আল আজহারি ভাইকে উৎসর্গে)
.
এ সমাজের যুবক যুবতীরা
যখন পর্নোগ্রাফিতে আসক্ত,
বাসার ছাদে বসে নেপোলিয়ন VAT 69
অলিগলি পার্কের চিপায়
সীমা ছাড়িয়ে করতো বাড়াবাড়ি।
সত্যের বাণী দিয়ে আলোর মশাল নিয়ে
আলোকিত করতে এসেছে এ সমাজ
আল্লাহর বান্দা মিজানুর রহমান আল আজহারি।
.
নেইতো হিংসা বিদ্বেষ অন্যকে নিয়ে সমালোচনা
কথার মাঝে কি সুন্দর মাধুর্যতা,
লক্ষ যুবক ঢোল-তবলা-গীটারের তার ছেড়েছে
ফিরে পেয়েছে কৃষ্ণাভ গভীর কূপে পড়ে গিয়ে
হারিয়ে যাওয়া পুরনো সেই নৈতিকতা।
.
মাজার পীর মুরিদ ব্যাবসায় ধস নেমেছে
কথা বলায় কুরআন হাদিসের দলিলেই,
নামধারী আলেম !!!!! বলেছে ওরে বাটপার জালেম
একথা শুনেও
কত সুন্দর প্রতিত্তোর দিয়েছে আজহারি
কে কি বলেছে আই ডোন্ট কেয়ার
পিছনে ফিরে তাকানোর সময় আমার নেই।
.
মায়াবী মুখ মন ভরে যায় দেখলে এক পলক
মহব্বতে পূর্ণ আপনার ঐ নজর,
আল্লাহর জন্যই ভালবাসি আপনাকে
কোটি তারুণ্যের অন্তরে
বেঁচে থাকবেন আপনি শত সহস্র বছর।।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।