বাঙাল তুই মানুষ হ
- মেসুত ফেরদৌস শুভ

কথায় কথায় খোঁচা মারা
দিনদুপুরে রাহাজানি,
নুন থেকে চুন খসলেই
ফিসফিসিয়ে কানাকানি।
বিশ্বাস করেই বললেই কিছু
হয়ে যায় গোপন কথা জানাজানি,
সম্পর্কে চিড় ধরলেই
সত্যকে করে ঘোলাপানি।
মনের মতো মন না হলেই
চরিত্র নিয়ে টানাটানি,
সুযোগ পেলেই বসের সামনে
তেল মেরে করে সম্মানহানি।
চাইনা কোন রেষারেষি
ন্যায়ের পক্ষের কথা ক,
মিথ্যাটাকে বাদ দিয়ে
বাঙাল তুই মানুষ হ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।