নিকটে রেখো আমায়
- মেসুত ফেরদৌস শুভ
তোমার হাতটি ধরে হাটার সুযোগ
একবার দিলে আমায়,
চোঁখ বুজে কল্পনার বেলায় চড়ে
হারাবো দূর অজানায়।।
.
তোমার কাজল কালো চোখের দৃষ্টি রেখো
আমার চোখের পাতায়,
আমি চাইনা কিছু ছুটতে দামী পিছুর
থাকতে চাই তোমার ছায়ায়।।
.
আমি দেখেছি যখন পড়েছি তখন
তোমার রুপের মায়ায়,
তুমি একটুখানি রেজিস্ট্রি দিও
দখল করার অনুমতি তোমার ঠোঁট বারান্দায়।
.
তোমার মন যদিও না চায়
দেখলে আমায় একটুখানি হেসো,
আমি ভাঙ্গিয়ে রাগ, নিবো দুঃখ- সুখের ভাগ
তবুও আমায় ভালবেসো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।