তোমারই সব
- উত্তম চক্রবর্তী
তোমার শক্তির প্রভাব কোথায়...?
ক্ষমতার ব্যবহার বলো
আর সম্পদের পরিমাণ;
থমকে যায় এক নিমিষেই!
পালানোর পথ বুঝি রুদ্ধ হয়ে যায়
সময়ের সূক্ষ্ম এক ফোঁড়ে!
পারমাণবিক শক্তি বলো কিংবা
রিমোট কন্ট্রোল কিছুই যায় আসে না...
সবকিছুরই যেন এক নিরবতা আজ!
অদৃশ্য এ এক শক্তি-
প্রকৃতির কাছে অসহায় আরও কত কী...
অশনি সংকেত বুঝি দিকে দিকে!
স্তব্ধ তাবৎ দুনিয়ার- বে হিসেবী জীব;
যদি কৃপা পায় স্রষ্টার চলন্ত
ভারসাম্য থেকে!
ভরসায় হাত দাও-হে প্রতিপালক!
জীবন ও হেতু তোমারই সব!
তাং- ০৪/০৩/২০২০ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।