নারী
- মেসুত ফেরদৌস শুভ

নারী তুমি এই ধরণীর বুকে
শ্রেষ্ঠ সুগন্ধি ফুল,
রাজা ছাড়তে রাজি রাজপ্রাসাদ
তোমার মোহনীয় সৌরভে মন মুগ্ধতায় হয়ে আকুল।

নারী তুমি কারো মা, কারো বোন
আবার কারো বেঁচে থাকারও সম্ভল,
কোনকিছু না ভেবে
বোকাসোকা ছেলেটি জীবন ধরবে বাজি
এভারেস্ট চূড়ায় উঠতে রাজি
পেলে তোমার একটু সাহস বল।

নারী তুমি গুছিয়ে লেখা গল্প
কারো কাব্য কবিতা,
কারো জীবনের প্রধান শিরোনামে তুমি
আবার কারো ব্যর্থ হৃদয়ের সফলতা।

নারী তুমি অগোছালো ছেলেটিকে
গুছিয়ে দেওয়ার প্রধান হাতিয়ার,
তোমার সম্মান রক্ষায় লক্ষ প্রেমিক
জীবন নির্দ্বিধায় করে দিয়েছে উজাড়।

নারী তুমি মহাদামী
নরের কাছে এক টুকরা হীরা,
তুমি কাঁদলে প্রকৃতি কাঁদে
তুমি হাসলেই নীল আকাশে
উড়ে রঙীন প্রজাপতিরা।

নারী তুমি যুদ্ধ বিধ্বস্ত এলাকার
শান্তির গতিবেগ,
তুমিইতো চাঁদনী রাতের আলো
কারো দ্বীখন্ডিত হৃদয়ের অতৃপ্ত আবেগ।

নারী তুমি অনুপ্রেরণার উৎস
ক্যারিয়ার গড়ার চাবিকাঠি,
চৈত্রের দুপুরে তৃষ্ণার্ত ক্লান্ত পথিকের
শান্তির শীতল পাটি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।