নারী তুমি নারীর মতোই থেকো
- মেসুত ফেরদৌস শুভ

নারী তুমি নারীর মতোই থেকো
হয়োনা তুমি সভ্য সমাজ খেকো,
উচ্চস্বরে হাঁক না দিয়ে স্বরটাকে নিচুঁ রেখো
রাস্তাঘাটে চললে তুমি শরীরটাকে ঢেকো।

নারী তুমি নারীর মতোই থেকো
বেশি আনাগোনা করোনা বাজার হাটে,
বাউল ফকির ঠিকই বলেছেন
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে।

নারী তুমি নারীর মতোই থেকো
অলিগলি রাস্তার মোড়ে দিওনা গাঞ্জার টান,
যাত্রাপালা, রঙ্গিন পর্দার মঞ্চে
কোমরটাকে হেলিয়েদুলিয়ে করোনা নাচ গান।

নারী তুমি নারীর মতোই থেকো
যৌবনের দুয়ারে বিকিয়ে দিওনা তোমার দেহখানি,
এসমাজে ওৎপেতে আছে হিংস্র হায়েনা
সুযোগ পেলেই তোমায় নিয়ে করবে টানাটানি।

নারী তুমি নারীর মতোই থেকো
জীবনটাকে করো পরিপাটি,
হিজাবের মাঝে মুখটি ঢেকে
লোকচক্ষুর আড়ালে থেকে
ভিতরে ভিতরে মেখোনা অঙ্গে পঁচা মাটি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।