অভাবের সংসার
- মেসুত ফেরদৌস শুভ

নুন আনতে পান্তা ফুরায়
কত কষ্টে চলছে এই অভাবের সংসার,
সকালে খেলে দুপুরে খাবো কি
চিন্তার ছাপ মুখে নিদ্রাহীন চোখে
করছি রাত পাড়।

বউ আমার বলে এভাবে কি চলে
পরের থেকে কয়দিন আর করবো আমি ধার,
ওগো ছেলের বাপ কিছু একটা করো
যদি পারো আমায় মেরে ফেলো, এই করি অাবদার।

ছেলে আমার!
বলে কাছে এসে, বসে আমার পাশে
আব্বু তুমি আমার জন্য নিয়ে আইসো
চকোলেট মজার খাবার,
খালি হাতে ফিরলে তুমি, ভীষণ রাগ করবো আমি
ঘুমাবোনা কখনো তোমার সাথে আর।

কত ব্যাথা লুকায়ে বুকে
অশ্রু ঝরাই আড়ালে থেকে
১০ ঘন্টা কাজ করি ৩০০ টাকা রোজে,
তিন কেজি চাল, ডাল, নুন নিয়ে সাথে
ঘরে ফিরলে সন্ধ্যা রাতে
ছেলে এসে জড়িয়ে ধরে
চকোলেট ও মজার খাবার খোঁজে।

নিয়ে তাকে কোলে চুমু দিয়ে গালে
রাগ করোনা লক্ষ্মী সোনা দেই মিথ্যা স্বান্তনা
কালকে তোমায় এনে দিবো অনেক মজার খাবার,
বুকটা যাচ্ছে ফেটে, এতো কষ্টেও খেটে
কোনরকম টেনেটুনে চলছে এই অভাবের সংসার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।