মহামারী করোনা
- মেসুত ফেরদৌস শুভ
তামাম বিশ্ব আজ থমকে আছে
মহামারী করোনায়,
হারিয়ে হুশ চারদিকে মরছে মানুষ
পায়না কেউ রেহাই লুকিয়েও অজানায়।।
ধর্ম জাত পাত মানেনা কিছুই
বুঝেনা কে নীচু কে ক্ষমতাবান,
বিশ্বের পরাশক্তিগুলোও আজ বড় অসহায়
চোখের সামনেই চলে যাচ্ছে প্রিয়জনদের প্রাণ।।
শপিংমল, ক্লাব, সিনেমা হল গুলো করছে হাহাকার
করোনার ভয়ে সব জনশূন্য,
কেউ ডাকে আল্লাহ কেউ গড ইশ্বর
পাপগুলো আমার করে দাও পূণ্য।।
দিন যত বাড়ে করোনা প্রাণ তত কাড়ে
স্কুল কলেজ অফিস সবই আজ বন্ধ,
খেটে খাওয়া মানুষগুলোর দেহ মৃত্যুপ্রায়
সূর্যের আলোয় আলোকিত হলেও
তামাম পৃথিবী জুড়ে অমানিশার অন্ধ।।
করোনার ভয়ে অনেকের আসেনি মানবতা ফিরে
ব্যস্ত নিজ স্বার্থে মানুষগুলো কত,
নিত্য পন্যের ঔষধ মাস্কের দ্বীগুন দাম
কালোবাজারিরা রাতারাতি বাড়ায় তত।।
মহামারী আসে তখন বাড়তে থাকে যখন
পৃথিবীতে মানুষের সীমাহীন পাপকর্ম,
কেটে যাক ঘোর আসুক নতুন ভোর
চলো শপথ করি!
বেঁচে থাকুক আমাদের মহা মানবিকতার ধর্ম।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।