একেমন ভূখণ্ডে বাস করছি
- মেসুত ফেরদৌস শুভ

আমি একেমন ভূখণ্ডে বাস করছি?
যেখানে নেই আমার বাক স্বাধীনতা
ভাই ভাইয়ের রক্ত ঝরায়
অন্যায় দেখেও থাকতে হয় চুপটি করে,
বোমার শব্দ শুনে চিৎকার দিয়ে উঠে
৩ বছরের শিশু ঘুমের ঘরে।।

আমি একেমন ভূখণ্ডে বাস করছি?
যেখানে ধর্মের দোহায় মানুষ মারে
আগুন জ্বালায় প্রার্থনার ঘরে
ধর্ষণ হয় দিন দুপুরে,
বিচার চলে ক্ষমতার জোরে
একটু দুর্বল পেলে সবাই ধরে
এদিক সেদিক টানাহ্যাঁচড়া করে।।

আমি একেমন ভূখণ্ডে বাস করছি ?
যেখানে মৃত মনুষ্যত্ব
খুড়িয়ে খুড়িয়ে চলে প্রতিবন্ধী বিবেক
ডাক্তারীর সনদে জীবন্ত শিশুকে করে ডিএনএস,
সবাই নিজের স্বার্থ খোঁজে
অন্যায় দেখেও থাকে মুখটি বুজে
কে খেয়ে আছে নাকি অনাহারে
নিজের ভালথাকাই ভাবে সবকিছুই বেশ।।

আমি একেমন ভূখণ্ডে বাস করছি?
যেখানে দেশদ্রোহী জঙ্গীর নাটক করে
সত্য বললেই দেয় ক্রসফায়ারে
অথচ সন্ত্রাসীরা অস্র নিয়ে চলে দিনদুপুরে
ক্ষমতার বলে জুলুম করে,
মজলুমরা বিচার চেয়ে পায়না বিচার
স্বপ্নগুলো ফুপিয়ে কেঁদে মরে
বুকভরা ঘৃণা নিয়ে
আত্মহত্যায় নিজেকে সোপে দেয়
অসভ্য সমাজের মায়া ত্যাগ করে।।
আমি একেমন ভূখণ্ডে বাস করছি?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।