ফাঁকা বুলি
- মেসুত ফেরদৌস শুভ

ওমা! সেই কতদিন থেকে শুনে এসেছি
এদেশ নাকি চলেই গিয়েছিলো সোনার দেশের কাছে,
করোনা নামক মহামারী এসে বুঝিয়ে দিল
আসলে দেশে কি নাই আর কি আছে।

এক দশক ধরে মুখস্থ হলো
প্রতিনিধিদের মন ভুলানো যত বুলি,
যখন যেটা করতে বলে
তখন আমরা খুশির ঠ্যালায় সেভাবেইতো চলি।

প্রতিঘর থেকে সরকারি চাকুরী পাবে
দেশে থাকবেনা একজন ও বেকার,
দিনমজুর রা দুবেলা দুমুঠো খেয়ে বাঁচবে
আর করবেনা হাহাকার।

কত দেখেছি নিউজ, শুনেছি আমি
বিশ্ব বাজারের ঔষধ পোশাক শিল্পে
আমাদের অনেক ভাল স্বভাব,
বুঝিনা আমি, আজ কোথায় সেই প্রতিষ্ঠান নামি-দামি
তারা থাকতে কীভাবে?
পড়ে আমাদের মাস্ক স্যানিটেনাইজারের অভাব।।

নেই কোন ভয়, করোনা তেমন বড় শক্তিশালী নয়
বলেছেন আমাদের সবার প্রিয় কাকা,
হায় আল্লাহ একি! চক্ষু মেলে দেখি
চারদিকে অন্ন বস্র সুষ্ঠু চিকিৎসার অভাব
শুনে আসা এতোদিনের পুরা গোলা ফাঁকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।