পরিশুদ্ধি
- মেসুত ফেরদৌস শুভ

মৃত্যুর ভয়ে এদিক সেদিক সবাই
ছুটছে যে যার মতো,
পাপ পূণ্যের হিসাব কিতাব রেখে
রহমতের আশায় প্রভূর কাছে করছে মাথা নত।

ইয়া নাফসি জোরসে জোপে
থাকুক না পরিবার আদরের পরিজন যত,
মসজিদগুলো মুসল্লী পরিপূর্ণ
তাহাজ্জুদের প্রার্থনায় সবাই কান্নায় অবিরত ।

করছে তওবা ইস্তেগফার পড়ে
লাথি মেরে পিছনের নাচ গানের সংস্কৃতি,
আব্রাহামের আদর্শ ভুলে সিয়াহ সিত্তাহ হাদীস খুলে
মনযোগ দিয়ে খুঁজে বেড়ায় রাসূলের জীবননীতি।

অবাক হয়ে ভাবে, এভাবেই যদি চলতে থাকে
মানবসভ্যতা ধ্বংসের আর কতদিন বাকী,
সবাই এখন আল্লাহর পথে পাথেয় খুঁজে
নিজেকে করে পরিশুদ্ধি
ভীষণ চিন্তিত, উপায় নাই কোন
শুদ্ধ হওয়ার আগেই যদি নিভে যায় এই আঁখি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।