গুজবের বাংলাদেশ
- মেসুত ফেরদৌস শুভ
আমরা হুজুগের বাঙালী
আমাদের চরিত্র বড়ই আজব,
কিছু শুনলেই যাচাই না করে
দেশব্যাপী ছড়িয়ে দেই গুজব।
উঠলে কথা যেথায় সেথায়
কান নিয়ে গেছে চিলে,
কেউ দেখবেনা সত্তি কিনা
চিলের পিছে দৌড়াবে
না বুঝে সবাই মিলে।
কয়েকবছর আগে আসছে গুজব
বাঁশের পানিতে শেফা আছে শুনে
মধ্যরাতে সবাই মিলে কাটছে কত বাঁশ,
স্বপ্নে পেয়েছে নাকি কোন এক পীর বাবা
মনের আশা নাকি পূর্ণ হয়
খেলে আমাবস্যা রাতে, ক্ষেতের সবুজ দুর্বা ঘাস।
চাঁদে নাকি দেখেছে কাকে
জামাই ডেকে বললো বৌকে,
বাবুকে তুমি সাবধানে রেখো
কল্লাকাটা নাকি বের হয়েছে
লাগবে পদ্মাসেতুর পিলারের ফাঁকে।
হাজার টাকা নাকি পাওয়া যায়
১ টাকার কয়েন দিলে,
করোনা ভাইরাস নাকি ভাল হয়
আদা, লং, দারচিনি দিয়ে রং চা খেলে গিলে।
একের পর এক গুজবের অাজাবে
হুজুগের বাঙালী হয়ে যাচ্ছে নিঃশেষ,
ধর্মান্ধ হয়ে ভীষন আবেগে
এভাবেই চলছে আমার গুজবের বাংলাদেশ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।