শেষ চাওয়া
- মেসুত ফেরদৌস শুভ

মালাকুল মউত আসবে যখন
হে আল্লাহ, জবান দিয়ে ফুটিয়ে দিও
তুমি ছাড়া অন্যকেউ উপাস্য নেই আমার,
মৃত্যুটাকে সহজ করিও
তোমার রহমতে পূর্ণ করে আমায়
এই আকুল আবেদন করি আমি বারবার।

মুমিন বানিয়ে আমায় তুমি
প্রসস্থ করে হৃদয়ে ঈমানের ভূমি
তোমার কাছে ডেকে নিও,
তোমার কাছে করি মাথা নীচুঁ
ইহকালে চাইনা কিছু
পরকালে তোমার পাশে আমায় একটু জায়গা দিও।

কবরের আজাব মাফ করে দিও
মুনকার_নাকির এর প্রশ্নের জবাব দেওয়ার
ক্ষমতা দিও আমায়,
পুলসিরাত যেন পাড় হতে পারি
মুহাম্মাদের উম্মত পরিচয়ে
তোমার আসমাউল হুসনা নামের উছিলায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।