জেগে উঠবে কবে?
- মেসুত ফেরদৌস শুভ

হে যুবক তুমি আর কতকাল
ঘুমিয়ে কাটাবে রাত দিন?
অসময়ে তুমি জেগে উঠে
সবকিছুই দেখবে হয়ে গেছে প্রাণহীন।

হে যুবক তুমি আর কতকাল
ব্যস্ত থাকবে শুধু নিজেকে নিয়ে?
আর কত নাইট পার্টি জমাবে তুমি
নারী মদ জুয়ায় নিজেকে বিলিয়ে?

হে যুবক তুমি আর কতকাল
থাকবে নেশার ঘোরে?
সেইদিন আর কতদূর?
যেদিন ধনী গরীবের মাঝে প্রাচীর
লাথি মেরে দিবে ভেঙেচুরে।

হে যুবক তুমি আর কতকাল?
তোমার বিবেক বন্ধ রাখবে
সার্টিফিকেট আর বইয়ে,
কবে তুমি উঠবে জেগে?
মাথাটাকে করে উঁচু
এতোদিন যাবৎ যে মাথাটা
ছিল প্রভাবশালীদের কাছে নুইয়ে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।