আলোর পথে এসো
- মেসুত ফেরদৌস শুভ
দূর মিনারের আযান শুনা যায়
মুয়াজ্জিনের মিষ্টি মধুর সুরে,
ছেড়ে সব কাজ পড়তে হবে নামাজ
আজরাইল আসার আগে জান কবজের তরে।
ছেড়ে দিলে নামাজ, নস্ট হবে সমাজ
কবর হবে অন্ধকার,
চাইলেও মাফ তখন হবেনা লাভ
থাকবেনা অন্য কোন উপায় আর।
ক্ষনিকের দুনিয়ার পাপ পূর্ণ্যের হিসাব নিকাশের
ভাইবায় যদি না করি পাশ,
আসবেনা পাশে কেউ মা বাবা আত্নীয়স্বজন
যতই করি হাহুতাশ।
পাশ যদি না করি আমি
ফেরেস্তারা শিকলে বেঁধে
ফেলবে জাহান্নামের ঐ নীচে,
সেদিন রাসূলের সুপারিশ ছাড়া
ফেলে আসা দুনিয়ার সব মায়ার বাঁধন
হয়ে যাবে সব মিছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।