লাল সবুজের পতাকা
- মেসুত ফেরদৌস শুভ
লক্ষ শহীদের প্রাণের দেশ আমাদের
বিশ্ববাসী জানে সবাই
ইতিহাস আমাদের সোনালী রং-তুলিতে আঁকা,
মাথা নত করার মতো জাতি নয় আমরা
অনেক কস্ট ত্যাগ তিতিক্ষায় পাওয়া
আমাদের লাল সবুজের পতাকা।
আমাদের দুঃখ কষ্ট সব মুছে যায়
লাল সবুজ আমাদের সর্ব সুখের যেন স্বপ্নমাখা,
আসুক যত হানাদার, আঘাত করুক বারবার
তবুও জীবন দিয়ে উঁচিয়ে ধরবো লাল সবুজের পতাকা।
এই পতাকা আমাদের হৃদয়ের মাঝে
একে অপরের প্রেমের কাব্য গড়ে,
এই পতাকা আমাদের শিক্ষা শান্তির ঐক্যের প্রতীক
আমাদের এক সুতোয় গেঁথে সারা বিশ্বে তুলে ধরে।
নয় মাস যুদ্ধের এক সাগর রক্তের বিনিময়ে
আমাদের লাল সবুজের পতাকা কেনা,
হউক শত্রু যত শক্তিশালী, বেঁচে থাকতে একজন বাঙালী
লাল থেকে সবুজকে আলাদা কেউ করতে পারবেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।