থাকবে কি পাশে
- মেসুত ফেরদৌস শুভ
থাকবে কি পাশে তুমি হয়ে আমার?
যদি ভুল করি আমি পাহাড় সমান,
রাখবে কি তুমি যতনে আমায়?
তোমার হৃদয়ে বাজবে কি আমারি গান।।।।
থাকবে কি পাশে তুমি হয়ে আমার?
পাল্টে যায় যদি আমার জীবনের বেগ
কাঁধে রেখে মাথা বলবে কি কথা?
হবে কি আমার আকাশের নীলসাদা মেঘ।
থাকবে কি পাশে তুমি হয়ে আমার?
চৈত্রের দিনে উজ্জল নরম রোদ,
ভালবাসা দিয়ে আমায় আগলে রেখো
থাকেনা আমার প্রতি যেন কিঞ্চিত ক্রোধ।
থাকবে কি পাশে তুমি হয়ে আমার?
সৌরভে ছড়ানো সুভাষিত ফুল,
করোনা অভিমান, হলে খুনসুটি
ভেবো তোমার মনের আমি এক অজানা ভুল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।