নির্বোধ
- মেসুত ফেরদৌস শুভ

শুভ! তুমি কি চোখ বন্ধ করে অন্ধ হয়ে রয়েছো?
তুমি কি তোমার বাস করা সমাজের
ছাতা ডাকা খারাপ দেহের মানুষগুলো দেখতে পাওনা?
তোমার চোখ কি আসলেই বন্ধ? নাকি তুমি অন্ধ?

আমি জানি আমি কি বুঝাতে চেয়েছি
তুমি কি বুঝতে পেরেছো?

তুমি যখন রাস্তায় রঙ্গিন চশমা লাগিয়ে হেটে যাও
তখন ফুটফাতে থাকা মানুষগুলোর প্রতি কি
তোমার একটুও নজর পরেনা?
নাকি দেখেও না দেখার ভান কর?
হৃদয়ে কোন অনুভবের জন্ম দেয় না?
ভাল অথবা হৃদয় নিংড়ানো ব্যাথা?

আমিওতো বোকা তোমাকে কি আবোল তাবোল বকে যাচ্ছি
আমিতো ভুলেই গিয়েছিলাম
ওরাতো তোমার ভাই বোন রক্তের সম্পর্কের কেউ নয়।

ছিঃ ছিঃ ছিঃ
শুভ এই তোমার মনুষ্যত্ব?

যতসব দাম্ভিকতার পাহাড় গড়ে উঠেছে তোমার ঐ হৃদয়ে
তোমার মায়া ভালবাসা আজ পাথর ডাকা
তোমার চোখে ইহকালিন জীবনে বড় হওয়ার রঙ্গিন পর্দা,
চোখে আর ভাল কিছুই দেখছোনা তাইনা?
শুভ!
তোমার চোখ গুলোতে কখনো টোকা মেরে দেখেছো কি?

তুমি হলে এক ‘সত্যপ্রত্যাক্ষাণকারী’।
কিভাবে?
তাহলে শোন…

শুভ!
তুমি যখন রাস্তা দিয়ে হাটতে
অসহায়রা যখন নিতো তোমার পিছু
তা তুমি উপেক্ষা করেছিলে,
কারণ আর কিছুই নয়, তুমি ভেবেছিলে
‘ওকে দিলে আমার যে থাকেনা কিছু।

শুভ!
তুমি ভাবছো আমি তোমার মত অন্ধ?
ভুল! ভুল! ভুল!
আমি তোমার মনুষ্যত্ব।
আমি জানি তোমার সর্বাঙ্গে খালি ‘আমিত্ব’,
হ্যা, তোমার ভিতরেই আমার বসবাস
আমি তোমাকে কুড়েকুড়ে শেষ করে দিবো।
আমার কাছে কোন ধনী গরীবের স্থান নেই।
তুমি আমার কথা বিশ্বাস না করলে
নিজেই তোমার হৃদয় পরখ করে
দেখতে পার।
শোন তোমায় বলি, এভাবে চলে না।
আচ্ছা, তুমি তো প্রকৃতির সন্তান, এরই অংশ;
তাই তোমারও এদের মত হওয়া কি বাঞ্চনীয় নয়?
না হলে তো এঁরাই তোমায় বিলীন করে দেবে।
তাই সাবধান!
চলো ছুটি সাম্যের পানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।