ইঞ্জিনিয়ারের সংসার
- মেসুত ফেরদৌস শুভ
প্রাইভেট চাকুরির হতে, পেয়ে সপ্তাহ খানেক ছুটি
করেছি তখন বিয়ে,
শ্বশুর আমার ভীষণ লোভী
নিজের মেয়েকে তুলে দিয়েছে
আমার মতো ইঞ্জিনিয়ার ছেলেকে পেয়ে।
বউ আমার হেব্বি রোমান্টিক
অনেক জায়গায় বেড়াতে চায়, সাথে আমায় নিয়ে
কবে তুমি আসবে বলো? কেন এমন করছো?
আমার একা লাগছেনা ভালো
নানান রকম অভিযোগ শুধু আমায় নিয়ে।
কেমন ইঞ্জিনিয়ার তুমি কি এমন কাজ?
সপ্তাহে কি বাসায় আসার হয়না তোমার ছুটি?
পাশের বাসার ভাই প্রতিদিন
বের হয় বিকালে সাথে নিয়ে ভাবীকে
খেতে তাজমহল রেস্টুরেন্টে চাইনিজ, নান্না রুটি।
থাকবোনা আমি আর করবোনা সংসার
এভাবে চলতে থাকলে উঠবো
বাপের বাড়িতে গিয়ে,
নিতে হবেনা কোন খবর, লাগবেনা তোমার আদর
থাকো তুমি ব্যস্ত শুধু তোমার কাজকে নিয়ে।
সকাল না হতেই বাপের বাড়িতে উঠেছে
আমার আদরের বউ গিয়ে,
শ্বশুরকে রেগে বলে,
কী এমন পাপ করেছি আমি?
ইঞ্জিনিয়ার ছেলের কাছে কেন দিলে আমায় বিয়ে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।