ভালবাসার স্পর্শে তুমি
- মেসুত ফেরদৌস শুভ

তুমি আমার ভোর সকালের এক কাপ চা
অন্ধকারাচ্ছন্ন আকাশের মনিরাময় চাঁদ,
ভালবাসার স্পর্শে তুমি রংধনুর সাত রং
চোঁখে চোঁখ রেখে বাড়িয়ে দিলে হাত।

তুমি আমার হৃদয়ে বিস্তৃত মনিরাময় পৃথিবী
শিরা উপশিরার মাঝে তোমার লুকোচুরি,
হিমোগ্লোবিন কমে যাওয়া রক্ত কনিকায়
ফিরে আসে প্রাণ তোমার উপস্থিতিতে ওগো অপ্সরী।

মহাকাশের ঝকঝকে মনিরাময় তারাগুলো
লজ্জায় কাতর দেখে ভাষাহীন নির্বাক চোখ,
তুমি হীন যেন লাগে সব ধুসর মরুভূমি
বর্ষাস্নাতে এই প্রকৃতি যতই সবুজ হোক।

তুমি আমার শত ক্লান্তি শেষে তৃষ্ণার্ত হৃদয়ের
স্বর্গ সুখে বিশ্রামের মনিরাময় রাত,
সুবহে সাদিক শেষে নতুন গল্প শুরু হোক
প্রেমের সূত্রে দুজনার কাছে আসার ধারাপাত।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।