সচেতন হলেই নিয়ন্ত্রণ
- মেসুত ফেরদৌস শুভ

বিশ্ব জুড়ে করোনার মহামারী
যাচ্ছে নিভে আলোকিত প্রাণ জড়ে,
হাঁচি, সর্দি, কাশি দাও খুবই সাবধানে
কষ্ট হলেও থাকো আর কয়েকটাদিন ঘরে।

আবেগটাকে একটু মাটি করো
দিওনা আড্ডা হাটবাজার টিস্টলে,
ঘরে বসে যোগাযোগ রাখতে পারো
চাইলেই তুমি ইন্টারনেট মোবাইলে।

১ মিটার দূরত্বে চলাফেরা তুমি করো
হাতধৌত করো ২০ সেকেন্ড ধরে,
জ্বর সর্দি কাশি নিয়ে একটু সন্দেহ হলে
কল দাও আইইডিসিয়ার ০১৯৩৭০০০০১১ এই নাম্বারে।

পরিস্কার পরিচ্ছন্ন নিজেকে তুমি রাখো
সারাদিন থাকো জীবানুমুক্ত মাস্ক পড়ে,
দেখবে আবার ফিরে আসবে যে সুদিন
হাটবো আমরা আগের মতো হাত ধরে।

ইস্তেগফার পড়ে প্রার্থনা করে
সত্যের পথে আসো তুমি ফিরে,
এগিয়ে আসো সহায়তা নিয়ে
সমাজে আছে অনেকে অনাহারে।

দুঃসময়ে টাকা পয়সা না আসলে কোন কাজে
উপার্জিত সবকিছু মূল্যহীন,
আল্লাহ আল্লাহ ডাকো সবাই মিলে
ধৈর্য ধরো ফিরে আসবে আবার সুদিন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৪-২০২০ ০১:০২ মিঃ

একজন ডাক্তার করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে গিয়ে সংক্রামিত হলেন। তাঁর চিকিৎসায় জরুরী প্রয়োজনে এয়ার এম্বুলেন্স দেয়া হলো না । বলতে গেলে ভালো চিকিৎসাও পায়নি । আর আমরা পাবো ?!!