প্রিয় মুফাসসির
- মেসুত ফেরদৌস শুভ

তুমি নন্দিত বিশ্ববরেণ্য প্রিয় মুফাসসির
মিশে আছো পদ্মা-মেঘনার মোহনায়,
তুমি নও কোন নির্দিষ্ট দলের
আছো হেফাজত, জামায়াত, তাবলীগ
আম পাবলিকের ঈমানী চেতনায়।

তুমি কোটি তারুণ্যের হৃদয়ের স্পন্দন
আমাদের এই জেনারেশন তোমায় পেয়ে ধন্য,
তুমি হও জামায়াতী, তাবলীগি কিংবা হেফাজতি
আমাদের কি আসে যায়?
আমরা ভালবাসি তোমায়, শুধু আল্লাহর জন্য।

তুমি প্রতিটি তাহাজ্জুদের মোনাজাতে
তাফসীরের যাদুতে করে নিয়েছো ঠাঁই,
আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলে
টেকনাফ থেকে তেতুলিয়া
নাহমাদুহু বজ্রকন্ঠ আবার শুনতে চাই।

তুমি মুক্তি পাবে বলে আকুল হয়ে আছে
ব্যাকুল আমাদের প্রাণ,
তোমার ডাকে এক হয়ে সবাই
ভেঙে যাওয়া ঝড়ে সোনার বাংলা গড়ে
প্রতি ইঞ্চি মাটিতে ছড়াবে সুঘ্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৬-০৫-২০২০ ১৮:২৫ মিঃ

বেশ ভালো লাগলো ।