অজয়ের নদীকূলে
- লক্ষ্মণ ভাণ্ডারী - আমার কবিতা

অজয়ের নদীকূলে
-লক্ষ্মণ ভাণ্ডারী


ভোর হলো রে ঐ ভোর হয়ে এল অজয় নদীর কূলে,
ভোরের হাওয়ায় পুলক জাগে কাশবনে ফুলে ফুলে।
ফুটেছে টগর, চন্দ্রমল্লিকা, শিউলির শাখে কলি ফুটে,
ভোরের আকাশ রক্তিম হয়ে অরুণ প্রভাত সূর্য উঠে।


ভোরের পাখিরা কিচিমিচি করে বসি গাহে তরু-শাখে,
শালিকের দল উড়ে আসে হেথায় অজয় নদীর বাঁকে।
মাঝি ও মাল্লারা মাদলের তালে খেয়াঘাটে গাহে গান।
বাঁশির সুরে মাদল বাজে সবাকার প্রাণ করে আনচান।


সোনাঝরা রোদ্দুর করিছে খেলা অজয় নদীর বালুচরে,
মায়ের আগমনী গীতি বাজে সবার পরাণ পাগল করে।
শারদ প্রভাতে অজয়ের ঘাটে কাশ ফুলে লাগে দোলা,
যাত্রী বোঝাই মাঝি দাঁড় বায়, তরী সাদা পাল তোলা।


ঘাটে এসে যবে ভিড়িল তরণী, তরুণী-বধূ আগে নামে,
রাঙামাটি পথে গোরুর গাড়িখানি কিনারায় এসে থামে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026