পড়ার সূত্র
- বিচিত্র বিশ্বাস নীল
যখন গভীর হবে
ফ্রেশ হয়ে টেবিলে বসবে,
যেই বইটা কঠিন লাগবে
সেই বইটাই বসবে খুলে।
.
বইয়ের নির্দিষ্ট অংশ পড়বে
খুব গভীর মন দিয়ে,
পড়াটা কিন্তু পড়বে বুঝে
পড়ার পাশাপাশি খাতায়ও লিখবে।
.
যখন চোখে ঘুম আসবে
চুপটি করে শুয়ে পড়বে,
বেশি রাত থাকবেনা জেগে
স্বাস্থ্যের খেয়ালও রাখতে হবে।
.
খুব ভোরেই উঠবে জেগে
ফ্রেশ হয়েই পড়তে বসবে,
রাতে তুমি যা পড়েছিলে
সেটাই আবার পড়বে সকালে।
.
কিছুক্ষণ সময় পড়ার পড়ে
তুমি অবশ্যই চমকে যাবে,
দেখবে তুমি কত সহজে
পড়াটা তুমি পাড়বে বলতে।
.
এবার ঝটপট খাতা নিয়ে
পূনরায় তুমি ফেলো লিখে,
এমনি পড়লে থাকবে মনে
ভুলবেনা তুমি খুব সহজে।
.
যদি পড়াশুনার ইচ্ছে থাকে
কঠিন পড়াও সহজ হবে,
যদি পড়ো রাত সকালে
ভালো ফলাফল পরীক্ষাতে করবে।
.
পড়ার এই সূত্র ধরে
যদি তুমি যাও এগিয়ে,
বিশ্বাস রেখো নিজের উপরে
সাফল্য তোমার খুব নিকটে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।