শ্রাবণ বরষায়
- শিপন আলম
শ্রাবণ বরষায়
যদি কখনো মন চায়
একাকি নিরালায়
আয় ছুটে আয়
ভালবাসার আঙিনায়।
টাপুর টুপুর বৃষ্টিতে
মিষ্টি কথার মিষ্টিতে
অপূর্ব নীল দৃষ্টিতে
মন হারিয়ে যাক না সেথায়
তোমার আমার বন্দরায়
আজি আয় ছুটে আয়
প্রেম বাগানের আঙিনায়।
মনটা যদি থাকে খারাপ
ভালবাসার নিয়ে যে মাপ
করব দুজন প্রেমের আলাপ
অপূর্ব সেই সন্ধ্যায়
আজি আয় ছুটে আয়
অন্তরের নীল আঙিনায়।
আমি রব একলা একা
বন্ধু তুমি দেবে দেখা
হৃদয় মাঝে হৃদয় মাখা
বর্ষণ বর্ষায়
আজি আয় ছুটে আয়
অন্তরের এ আঙিনায়।
শ্রাবণের ঐ বর্ষা শেষে
বর্ষাসিক্ত দূর্বা ঘাসে
মনের টানে মন মিশে
দূরে যে হারায়
আজি আয় ছুটে আয়
ভালবাসার আঙিনায়।
সংকোচ যদি লাগে মনে
হৃদয় কোণে মেঘ জমে
আসতে তোর এই ক্ষণে
তবে তরল গরল হাতে নিব
চোখের জলে বুক ভাসাব
শুভ হোক বিদায়
আজি আয় ছুটে আয়
প্রেম যমুনার আঙিনায়।
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।