আজি এ ঘনঘোর বরষায়
- শিপন আলম

আজি এ ঘনঘোর বরষায় কে তুমি এলে
আমারি দুয়ারে ভালবাসার গল্প শুনাতে
যখন অবিশ্রান্ত বর্ষণ ঝরিছে অবিরত
খালবিল নদীনালা উঠেছে ফুলে ফেঁপে।

কে তুমি এলে, ওগো কোন সে ললনা তুমি
একাকী চুপিসারে নিঃশব্দে নিরালায়
যখন আকাশে অজস্র মেঘের আনাগোনা
থেমে থেমে সীমাহীন বজ্র গর্জন।

কে তুমি এলে, ওহে কি তোমার নাম
নিশাচর শিকারীর ন্যায় অতি সন্তর্পণে
যখন কালবোশেখির তাণ্ডবে দিশেহারা সবাই
ভয়াল আতঙ্কের ছাপ চোখে মুখে সবার।

এমনি দূর্যোগ মুহূর্তে তুমি এলে আমারি দ্বারে
পরম বিশ্বস্ত ভালবাসার বন্ধু হয়ে
কি দিয়ে তোমায় করিব বরণ
জীর্ণ শীর্ণ আমার এ ভাঙ্গা কুটিরে।

খানিকটা আলাপ শেষে ইতস্তত ভাব কেটে গেলে
তুমি আমি বৃষ্টির ফোটা হাতে নিয়ে
কাটিয়েছি অনেকটা সময় সেই ক্ষনে
ভালবাসাহীন বুকে ভালবাসার পরশ নিয়ে।

অতঃপর বর্ষণ থেমে গেলে তোমার বিদায় ক্ষনে
তীর্থের কাকের মত চেয়ে থাকি তোমা পানে
হারানো ভালবাসা ফিরে পাবার আশে
বজ্রগর্জনে মুখরিত বৃষ্টিস্নাত কোন এক দিনে
আমারি ছোট্ট কুটিরে ভালবাসার বার্তা নিয়ে।


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।