বর্ষাস্নাত পৌষ
- শিপন আলম
কদম ফুল কবেই গিয়েছে ঝরে
খাল বিল যা ছিল আজি তাও শুকিয়ে মরে
বৃষ্টি বাদল দেখেছি কবে তাও পড়ে না মনে
ভুলেছি সব বর্ষাস্নানে মেতেছিল কত জনে
গর্জন আর শুনিনা মেঘের কেটেছে অনেকদিন
শ্রাবণ বরষায় ভিজেছি সবাই কত রাত-দিন।
বর্ষা পেরুলো শরৎ এলো দিকে দিকে কাশফুল
সাদা মেঘের পরশে সবাই পেল শুভ্র চুল।
হেমন্ত এলো মাঠে মাঠে সব সোনার ফসল নিয়ে
দিকে দিকে কত লাগিল সাজ হইলো কত বিয়ে।
পৌষের মাস শুরু না হতেই শীত বসেছে জেকে
প্রকৃতি তাই দিচ্ছে কাঁপন কুয়াশা গায়ে মেখে।
কম্বল আর গরম কাপড়ে মুড়েছে আজ সবাই
সূয্যি মামা কোথায় গেল দেখাই যে তার নাই।
প্রকৃতি তাই বিষাদে ডুবেছে হিম তারি কান্না
অনেক হয়েছে দূরে যাও এবার শীত তাই আর না।
বর্ষার মত বৃষ্টি আজি ঝরে পড়ে চারদিক
সেই বারিতে স্নান করবে কোথা সেই নির্ভীক।
পৌষের আজ গরম লেগেছে উলঙ্গ হয়েছে গা
আকাশ তাই ছিদ্র হয়েছে ঝরিছে বারি সদা ।
গগনে কোন গর্জন নেই নেই বিদ্যুৎ চমকানি
তবুও বারি ঝরিছে তার করেছে বর্ষারাণী।
পৌষ এসেছে শীত নিয়ে কুয়াশায় মাখা প্রাতঃ
বৃষ্টি এসেছে, হিম এসেছে, হয়েছে বর্ষাস্নাত।
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।