রক্তস্নাত বৃষ্টি
- শিপন আলম

ঘনকালো মেঘে ঢাকা প্রকৃতি
ভয়ার্ত পরিবেশ চারপাশ
সে মেঘের ফাঁক গলে
ভয়ার্ত পরিবেশ জয় করে
বৃষ্টি ঝরছে, অবিরাম বৃষ্টি
আকাশ বাতাস ভারী করে।
সে বৃষ্টির মাঝে সহসা আবির্ভাব আবরার ফাহাদ
শান্ত স্নিগ্ধ মায়া মাখা মুখখানা তার
বিশ্বজয়ের স্বপ্ন সে চোখে মুখে
চাঞ্চল্যে ভরা এক টগবগে যুবক।
হঠাৎই তার মুখে রক্তিম আভা
মুহুর্তে ছড়িয়ে গেল গোটা শরীরে
গাঢ় থেকে গাঢ়তর হল সে আভা
রক্তে ঢেকে গেল মুখ মণ্ডল।

আজি যতবারই শুনেছি মেঘের গর্জন
ততবারই হয়েছি শিহরিত
আবরার ফাহাদের নির্যাতিত মুখখানা মনে করে
স্ট্যাম্পের আঘাতে থেঁতলে যাওয়া মাংসপিণ্ড দেখে।
কল্পনা করেছি বারেবার
একদল ক্ষুধার্ত হায়েনা
একটি নিরীহ শাবক ছানা
তারপর বুনো উল্লাস
মাংসের নেশায় মত্ত হায়েনার দল
শাবক ছানার করুন আর্ত চিৎকার
ভয়ার্ত চারিধার।
আজি বৃষ্টি ঝরছে অবিরাম বৃষ্টি
রক্তস্নাত সে বৃষ্টি।


০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।