তোমরা কত অভিমানী
- শিপন আলম
তোমরা কত অভিমানী
সামান্য আঘাতে পাও কত কষ্ট,
ঝর ঝর বৃষ্টির মত ঝরে পড়ে অশ্রুবারি
হয়তো পুষ্পের ন্যায় কোমল হৃদয় তোমাদের তাই
বাস্তবতার কাঠিন্যতা সইতে পারনা একদম।
চোখের নিচে কালি পড়েনি এতটুকু
কাটাওনি বিনিদ্র রজনী কোনো
জীবনযুদ্ধে অবতীর্ণ হওনি এখনো
সংসারের ঘাত প্রতিঘাতে জড়াওনি নিশ্চয়।
কোমল হৃদয়ে কমলের সুবাস মাখা তোমাদের
কাটার আঘাত সইবে কেমন করে।
তাইতো মিথ্যে অনুযোগেও কেঁদে বুক ভাসাও
সত্য মিথ্যার প্রভেদ করতে পার না এতটুকু।
মনে পড়ে যায় তোমাদের মত আমিও ছিলাম একদিন
আজি হতে এক যুগ আগে
অপরাধ বড় ছিলনা তত, হৃদয় যত ছিল বড়
বান্ধবীর নামে মিথ্যে অভিযোগ আরেক বান্ধবীর কাছে
সত্য যখন বেরিয়ে এলো আমায় পড়ল ডাক
যেখানেই বসেছি সেখানেই কেদেছি, অশ্রু গড়িয়েছি সারারাত।
ভাবছো এসব বানিয়ে বলছি তোমাদের সান্ত্বনা দিতে গিয়ে
বানোয়াট নয়, মিথ্যে নয়, একবারেই সত্য যেমনটা তোমাদের।
সময় এবং কাজের পরিধি তাড়িয়ে দেবে আবেগ
অভিমান যত পালাবে তখন বাস্তবতার স্রোতে।
সেদিন তোমরা মিলিয়ে নিও আমার কথাখানি
এখন কাদছ তখন হাসবে একথা মনে করে।
অপেক্ষা করো একটি যুগ অথবা কম বেশি
আমার কথা মিথ্যে নয় হবে পুরোটা সত্যি।
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।