আপনারা এত নিষ্ঠুর কেন
- শিপন আলম
আমি বলছিনা সাজেশন দিতেই হবে
আমি চাই যা কষ্ট করে পড়ি তাই যেন পরীক্ষায় আসে
আমি বলছিনা পরীক্ষার হলে কেউ আমার জন্য নকল সাপ্লাই দিক
আমি চাই কেউ আমার জন্য তার খাতা পেতে রাখুক
অন্যের খাতা থেকে কপি করতে আমি ভালই পারি।
আমি বলছিনা বিহেভারে ফুল মার্কস দিতেই হবে
আমি চাই অন্যান্য মার্কস যেন পুরোটাই দেয়া হয়।
এসাইনমেন্ট, রিপোর্ট আমি নিজ থেকে নাও করতে পারি
তবে অন্যেরটা থেকে দেখে দেখে আমি ভালোই লিখতে পারি।
তাতেই বা কম কিসের আপনার ছেলে মেয়েরা তো লিখতে পড়তে জানে।
ক্লাসে না হয় একটু কমই আসি কিন্তুু পরীক্ষা তো ঠিকই দেই
তাই বলে কি attendance এর মার্কটা দিবেন না।
আপনারা কি জানেন না গার্লফ্রেন্ড এর এই যুগে গার্লফ্রেন্ডকে ম্যানেজ করা কতটা কষ্টকর।
সপ্তাহের সাত দিন ডেটিংয়ে না গেলে গার্লফ্রেন্ড এর মন তো দুরে থাক কথাই বলা যায় না।
আপনারা না হয় বউকে ভালবাসেন না
কিন্তু আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালবাসি।
সিনেমা দেখা, বন্ধুদের সাথে আড্ডা দেয়া এগুলো তো আছেই।
আবার পরিবারের ছোট বড় অনেক বিষয়ও তো দেখতে হয়।
এখন আপনারাই বলেন এত কিছু ম্যানেজ করে প্রত্যহ ক্লাস করাটা কি সম্ভব।
আমি বলছি না আমাকে A গ্রেড দিতেই হবে
কারন আমার প্রত্যাশা A+
নিজের না হয় ছোট খাটো বিষয়ে দুর্বলতা আছে
তাই বলে কি পরীক্ষায় A+ পেতে পারি না।
আপনারাই তো শিখিয়েছেন তোমরা যাই হও না কেন
তোমাদের স্বপ্নটা হতে হবে বড়।
এখন আপনারাই যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন
তাহলে আমাদের A+ পাওয়ার স্বপ্নটার কি হবে।
বিগত কয়েকটি সেমিস্টারে A+ না পাওয়ার বেদনা
আমাকে কুড়ে কুড়ে খেয়েছে।
বাবা মা তুল্য হয়ে সন্তানের এমন করুন পরিনতি আপনারা সইতে পারেন না।
তাই মনে বড় আশা নিয়ে আপনাদের দুয়ারে দাড়িয়েছি
আগামী সেমিস্টারগুলোতে A+ এর নিচে কোন রেজাল্টই যেন না আসে
আর যেন বুক ভরা দীর্ঘশ্বাস নিয়ে বলতে না হয়
আপনারা এত নিষ্ঠুর কেন?
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।