অব্যক্ত ভালবাসা
- শিপন আলম
ভালবাসি যারে বলা হয় নি তারে
কোনদিন কোনভাবে
মন মাঝেই রেখেছিলাম পুষ্প সাজে সাজিয়েছিলাম
আমার মত করে।
যখনি পাই দেখা কারুকার্যে আঁকা
চাঁদের মত মুখখানা
শিহরিয়া উঠি ছুটিয়া চলি
মন যে হয় উতলা।
একি দেখিলাম আমি ভুবন মাঝারে আসি
কি পাইলাম তাহার মাঝে?
মন বসে না কাজে কোথা হল কি যে
ভাবি তাই সকাল সাঁঝে।
একদা চলেছি পথে দুজনে একসাথে
কলেজ ছুটি শেষি
ভাবিলাম বলি মন দুয়ার খুলি
তোমাকে ভালবাসি।
মন মাঝে ভয় কি জানি কি হয়
যদি না দেয় সাড়া?
ভাবিয়া সব থাকি নিরব
কাটিল বেলা সারা।
এমনি মাস গড়ায় বছর পেরিয়ে যায়
মুখে ফোটে না ভাষা
আমারই মাঝারে খুঁজে ফিরি তাহারে
অব্যক্ত ভালবাসা।
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।