ও সন্ধ্যা তারা
- শিপন আলম
ও সন্ধ্যা তারা
দিনের শেষে তুমি উঠো পুব আকাশে
স্নিগ্ধ আলোয় আলোকিত কর চারপাশ
মাদকতা ছড়িয়ে দাও সৌন্দর্যপ্রিয় মানুষের মনে মনে
পথিক খুঁজে পায় তার পথচলার নিশানা।
ও সন্ধ্যা তারা
তুমি এতো কম সময় কেন থাকো আকাশে,
আরো কিছুসময় কেন থাকো না
তোমার সৌন্দর্যে কেন মোহিত করো না অসুন্দর যত হৃদয়
ও সন্ধ্যা তারা
পাষাণ সন্ধ্যা তারা
তোমার সৌন্দর্য কি শুধু তোমারই জন্য
তুমি রোজ উঠো আকাশে
অথচ সামান্য মেঘের ভাজেই হারিয়ে যাও নিমিষে।
০৩-০৭-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।