শেষ বিকেলের কবি আমি
- সুদীপ তন্তুবায় নীল

(আমি) অচিনদেশের অচিনপুরে ছোট্ট গ্রামে থাকি
স্বর্গসুখে স্নেহের ছায়ে বন্দি খাঁচার পাখি |
জীবন আমার সহজ সরল শান্ত নদের তরী
যতই বাঁধি ছিন্ন কষ্ট খেয়া বাঁধার দড়ি !
দিনের শেষে আঁকি বসে ধূসর মেঘের ছবি
কষ্ট বুকে হয়েছি আজ শেষ বিকেলের কবি |
অনেকটা পথ পেরিয়ে আজ ক্লান্তি এল নেমে
তাইতো আমায় পড়তে হবে মৃত্যু ছায়ার প্রেমে |
(আজ) কঠিন ব্যাধির অধিকারে আমার জীবনখানি
অগোচরে মৃত্যুঘরে যেতেই হবে জানি |
থাকবো না রে বিকেল রবে ধূসর নদের পারে
ধূসর মেঘের ছবিটা আর আঁকা হবে না রে |
সৃজন আমার কাব্য হাটে রইবে এলোমেলো
লেখনীটা খুঁজবে আমায় কোথায় চলে গেলো ?
মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে কোন সে অচিনপুরে
দিগন্তের ওই মেঘ ছাড়িয়ে রইব বহুদূরে |
বিকেল হলে ফিরবে পাখি ছুঁয়ে মেঘের ভূমি
সব পাখিই ফিরে যাবে ফিরবো না রে আমি |
দেখবে সবে দিনের শেষে সূর্য পাটের খেলা
শেষ বিকেলের কবি আমি ধূসর মেঘমালা |


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।