ভুল
- আবু জাফর মহিউদ্দীন

ভুল জনম,ভুল ভুবন
ভোলা মন ভুলে সৃষ্টি,
ভুলে অচেতন,ভুলে শিহরণ
ভুলে শেখায়,ফেরে দৃষ্টি৷

ভুল রোদন ভুলে আলাপন
ভুলে প্রেম মনে ছলনা,
ভুলে পরিচয়,বিচ্ছেদে হয়
অভাগী মানব মনে যন্ত্রণা৷

ভুল শাসন আনে শোষণ
ভুলে দুর্ভোগ জাতির লাঞ্ছনা,
ভুলে উচ্ছ্বাস পেয়ে আশ্বাস
মিছে আশা বাজে সান্তনা৷


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।