মন
- আবু জাফর মহিউদ্দীন
হৃদয়ে পদ্ম আবরণে
যোচনা এ মন,
কত আশা কত কল্পনা
জাগে সর্বক্ষণ।
ভালো -মন্দ ,সুখ-দুঃখ
অংকিত কত ছবি,
ধাঁধানো আরো কত স্বপ্ন
অনার্থ যদিও ভাবি।
মন এক শব্দ যদিও স্তব্ধ
বিরহ দরিয়া বয়,
নিপুণ মোহনী চন্দ্র রজনী
স্মৃতি কথা সে কয়।
মন হতাশা, মন পুর্ণতা
কখনো পূর্ণিমা হয়,
কখনো মিলন কখনো ছেদন
বিচ্ছেদ কিবা লয়।
০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।