অমর জীবন
- আবু জাফর মহিউদ্দীন
প্রভাত রাঙ্গা তরাতে বন্ধু
হৃদয় বাসনা পূর্ণ হোক,
ক্ষণকালে যেন তুচ্ছ না হেন
অমর জীবন ধন্য হোক৷
ধরণী তোমার চরণে লুটবে
গর্বে তোমার ভরবে বুক,
ধর্মের বাণী, মানবতার ধ্বনি
কলমে তোমার ধ্বনিত হোক৷
আল্লাহ তোমার হৃদয় গহীনে
ডাকছে ঐ নব আওয়াজ,
দ্বীনের মশাল ফলকে উঠুক
তোমার হাতে স্পর্শে আজ৷
অসির ঝংকার হিংসা হুংকার
পদ তলে কর খানখান,
মসীর তুলিতে মানব অঙ্গনে
ধ্বনিবে তোমার জয় গান।
০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।