যৌতুক
- আবু জাফর মহিউদ্দীন

যৌতুক নামের নিষ্ঠুর ব্যাধি
মোরা করি পরিহার,
সমাজের ঐ অবালার প্রতি
আর নয় অবিচার৷

অনেক শান্তির প্রণাম করে
পাঠায় স্বামীর গৃহে,
দম্পতি তার হারায় সংসার
অর্থ লোভেরই দাহে৷

সুন্দর এই সংসার পরে
দারে আসে কোন সুখ,
যৌতুক নামের কৌতুক ঘিরে
সংসারে নামে দুঃখ৷

গরীব বাবা কন্যার তব
যদি কিছু থাকে ভিটে,
অর্থের খড়ায় হয় নিসম্বল
দানীতে স্বামীর চটে৷

অবশেষে তার কন্যার তরে
পৈতৃক দেয় বিলে,
তবুও লোভ নাহি যায়
মিছে সুখ দেয় ঠেলে৷

জোয়ারের ন্যায় নিষ্পাপ বধু,
চোখ ফেটে জল ফেলে
লাঞ্ছনা আর অপমান হয়ে
মরে শেষে তিলে তিলে৷


০৮-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।