প্রিয়তমার সন্ধান
- আবু জাফর মহিউদ্দীন

একটি মানুষ পায়নি আমি
এই ভুবনের তলে,
যে আমার চির সুন্দরী হবে
নিবে আপনার কোলে।

পাগল মনটা কেন জানি মোর
দারে দারে ঘোরে শুধু,
কে যেন হৃদয় হারিয়েছে
করিয়াছে মোর জাদু।

কোথায় সেই যে প্রিয়তমা মোর
কোথায় আছো গো তুমি,
সারাটি জীবন কাটাব আমি
তোমার কদম চুমি।

প্রিয়তমা যদি দেখা দিতে আজ
ঈদ হতো মোর সন্ধ্যা ও সাজ,
হৃদয়কে মোর উজার করিয়া
দিতাম তোমার মাঝ।


০৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।