ভয়! মিছে প্রেম যদি হয়
- আবু জাফর মহিউদ্দীন
কত কল্পনা করি গো বন্ধু
বসিয়া মনেতে একা,
জীবনের সব বলিব কথা
পাইলে তোমার দেখা।
কতজন আসে মোর ফুলবন
তবুও মনে হয় নির্জন,
লক্ষ মানুষ চায়নি আমি
চেয়েছি একটি মন।
যেই মানবের জন্য আমি
হৃদয় রেখেছি ফাঁকা,
কোকিলের মতো গেয়েছি গান
বেদনার তীরে একা।
কত সুন্দরী ফুলের মালা
পরাতে চেয়েছে এসে,
কারো ফুলমালা ধরেনি হাতে
ভয় ¡মিছে প্রেম যদি আসে।
০৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।