ঈদে মিলাদুন্নাবী (সাঃ)
- আবু জাফর মহিউদ্দীন

চারদিকে বাজে দামামা
বহিয়া ধরাতে ঈদ,
এসেছে সোমবার রবিউল আউয়াল
খুশি বহিছে গীত।

আমেনার ঘরে নন্দন যিনি
গাহিতে সাম্যর গান,
শিরক-কুফর নিমিষে উৎখাত
ঘোষিতে বিধাতার স্লোগান।

আকাশ বাতাস মুখর করে
পৌঁছে দেয় বার্তা ঘরে,
বৃক্ষ গুল্ম তৃণ-লতা
ভধুর সলিলে দরুদ স্বরে।

শিরক কুফর ভরেছিল,
ছিল সে অমানিশার রাত,
মারামারি লাঠালাঠি
ছিল না কোথাও বাদ‌।

নবী মোহাম্মদ কেমন ছিলেন
ভাবতে শিহরে প্রাণ,
খোদার পরে শ্রেষ্ঠ সম্মানী
আজো হৃদয়ে হয়ে অম্লান।


২২-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-০৯-২০২৩ ২০:৩০ মিঃ

রবিউল আউয়াল এই মাসে হযরত মুহাম্মাদ (সাঃ) এর জন্মদিন । তাই এই মহামানবের উপলক্ষ করে পাঠকের জন্য এই ক্ষুদ্র উপহার।