ডিজিটালে শেষ বাংলাদেশ
- আবু জাফর মহিউদ্দীন

দেশ আজ নরকের স্বাক্ষী
হতাশা জাতীর ভীত,
মানুষের মাঝে নেই শান্তি
আছে বেদনার গীত।

দেশ গড়ার আজ শপথ যাদের,
তারাই দেশের শত্রু
করে লুটপাট দেশের অর্থ,
তারা জ্ঞানপাপী সমাজ দস্যূ।

চারদিকে শোর দেশ নাকি
আজ মহা উন্নতির শীর্ষে !
জাতী বুঝে গেছে শুধু পথঘাট ছাড়া
সব পচ্যাৎ চোখে শস্যে।

দ্রবের দামে চাপাপড়ে আজ
নাকাল মধ্যবিত্ত,
ভালো আছে শুধু যারা চাটুকার,
তারা সরকারী লোক ভক্ত।

কোন ইতিহাসে নৈতিক জ্ঞানে
মরিচ-পিয়াজে দাম চারশ,
ব্যাংক লুটপাট, শেয়ার বাজারে ধস
সরকার যা বলে হাস্য।

দেশ স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে
আজো নয় জাতির মুক্তি,
কোন অভিশাপে জাতীর ললাটে
এলো দূর্ভোগ অপশক্তি।


২৯-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।